ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে জাবির রঞ্জিত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে জাবির রঞ্জিত
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের ছাত্র রঞ্জিত দাস।রবিবার (১৫ নভেম্বর) দিবগত রাতে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে সে নিজ এলাকা কুমিল্লার স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

জানা যায়, রঞ্জিত জন্ডিস এর লাস্ট স্টেজে ছিল, সাথে ডেঙ্গুজরও ছিল, আশঙ্কাজনকহারে রক্তের প্লাটিলেট কমে গিয়েছিল। সেই সাথে তার কিডনিতে মেজর কিংবা মাঝারি ধরনের সমস্যা ছিল।


সংস্কৃতিমনা এই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায় নেমে এসেছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীরা।রঞ্জিত জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

অর্থসংবাদ/এ এইচ আর

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি