চীন থেকে আমদানি নির্ভরশীলতা কমাবে দক্ষিণ আফ্রিকা

চীন থেকে আমদানি নির্ভরশীলতা কমাবে দক্ষিণ আফ্রিকা
দ্য ফশিনি গ্রুপ (টিএফজি) ও উলওয়ার্থস হোল্ডিংসের মতো দক্ষিণ আফ্রিকার বড় বড় ফ্যাশন রিটেইলার এখন স্থানীয় উৎস থেকে পোশাক সংগ্রহের ওপর জোর দিচ্ছে। তারা দেশীয় তৈরি পোশাক কোম্পানিগুলোয় নিজেদের বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

মূলত দুটি কারণে তারা এই রূপান্তরের পথে হাঁটছে। প্রথমত, চীন থেকে আমদানির ওপর নির্ভরশীলতা কমানো। দ্বিতীয়ত, নিজেদের সরবরাহ শৃঙ্খলকে আবার শক্তিশালী অবস্থানে ফিরিয়ে আনা, যা কভিড-১৯ বিধিনিষেধের কারণে প্রায় ভেঙে পড়েছে। খবর ব্লুমবার্গ।

আগামী এক দশকে দক্ষিণ আফ্রিকার পোশাক শিল্পে মোট চাহিদার ৬৫ শতাংশ স্থানীয় উৎস থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির সরকারের। আর এ লক্ষ্য পূরণে এগিয়ে এসেছে ফ্যাশন রিটেইলাররা।

টিএফজির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্থনি থুনস্ট্রম এক সাক্ষাত্কারে বলেছেন, ‘মহামারীর কারণে সরবরাহ শৃঙ্খল এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সবাই এখন নতুন করে চিন্তা করতে শুরু করেছে—আমরা সত্যিই চীনের ওপর থেকে নির্ভরতা কমাতে চাই কিনা। আমি মনে করি, পরিস্থিতি পাল্টেছে এবং রিটেইলাররা এখন আগের চেয়ে অনেক বেশি পণ্য স্থানীয় উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা করছে।’

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না