১৯০ কোটি ডলার বাড়তি ব্যয় হবে টোকিও অলিম্পিকে

১৯০ কোটি ডলার বাড়তি ব্যয় হবে টোকিও অলিম্পিকে
করোনার কারণে টোকিও অলিম্পিকের ব্যয় ১৯০ কোটি ডলার বা ২০ হাজার কোটি ইয়েন বাড়তে পারে। এমনটাই প্রাক্কলন করছে অলিম্পিক আয়োজন কমিটি। সূত্র মারফত এ তথ্য নিশ্চিত করেছে জাপানি সংবাদমাধ্যম ইওমিয়ুরি শিম্বুন।

জানা গেছে, শুরুতে ১ হাজার ৩০০ কোটি ডলারের বাজেট ছিল অলিম্পিক কমিটির। চলতি বছরের জুলাই-আগস্টের গ্রীষ্মকালীন অলিম্পিক ও প্যারা অলিম্পিক ২০২১ সালে পিছিয়ে নেয়ায় ব্যয় বাড়ছে ১৫ শতাংশ। এতে নতুন করে ভেনু বুক করা এবং কর্মরত কর্মীদের বর্ধিত সময়ের জন্য বেতনাদি দেয়া, পরিবহন ব্যয়সহ বিভিন্ন ব্যয় বাড়ছে। এছাড়া অনেক টিকিট রিফান্ড দিতে যে ব্যয় হবে, তাও এর মধ্যে যুক্ত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অলিম্পিক কর্মকর্তার বরাত দিয়ে গতকাল ইওমিয়ুরি শিম্বুন জানায়, এই বিশাল বাড়তি ব্যয় কীভাবে নির্বাহ করা হবে এবং কীভাবে বণ্টন করে দেয়া যায়, তা নির্ধারণ করতে আগামী মাসে জাপান সরকার, টোকিও নগর প্রশাসন ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবে আয়োজক কমিটি।

অর্থসংবাদ/ এমএস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না