বেরোবির প্রশাসনকে শিক্ষার্থীদের চিঠি

বেরোবির প্রশাসনকে শিক্ষার্থীদের চিঠি
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নিতে প্রশাসনের আশ্বাসের সর্বশেষ অবস্থা জানতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনকে চিঠি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপাচার্য দপ্তর এবং প্রক্টর অফিসে এ চিঠি দেন তারা।

চিঠিতে তারা বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালনকালে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয় মুখপাত্র তাবিউর রহমান প্রধানসহ সহকারী দুজন প্রক্টর এসে আশ্বাস দিলে আমরা আমাদের কর্মসূচী তুলে নেই। পরে সেদিনই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) চিঠি দেয়। এরই প্রেক্ষিতে আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে চাই।’

এর আগে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে বলেন, ‘গতকাল ইউজিসিতে ফোন দিয়েছিলাম। তারা আমাদের চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছে। এখন তারা (ইউজিসি) এর জবাব দিলেই আমরা ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর দুুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটকের সামনে পার্কের মোড়ে পরীক্ষা নেয়ার দাবিতে ঢাকা-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ শুরু করেন একদল শিক্ষার্থী। পরে প্রশাসনের আশ্বাসে এ অবরোধ তুলে নেন তারা।

অর্থসংবাদ/এ এইচ আর. ১৪:৫০/১১.৩০.২০

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি