বাংলালিংক ও এলআইসি অফ বাংলাদেশ’র চুক্তি সাক্ষর

বাংলালিংক ও এলআইসি অফ বাংলাদেশ’র চুক্তি সাক্ষর
দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (এলআইসি) অফ বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুসারে, এলআইসি অফ বাংলাদেশ লিমিটেড-এর কর্মকর্তারা বাংলালিংক কর্পোরেট সংযোগের পাশাপাশি বাল্ক এসএমএস, এম-কানেক্স, ফিল্ড ফোর্স লোকেটর ও ডেটাভিত্তিক সেবা ব্যবহার করবেন।

বুধবার (২ ডিসেম্বর) করা এই চুক্তি অনুসারে, এলআইসি অব বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা বাংলালিংক করপোরেট সংযোগের পাশাপাশি বাল্ক এসএমএস, এম-কানেক্স, ফিল্ড ফোর্স লোকেটর ও ডেটাভিত্তিক সেবা ব্যবহার করতে পারবেন।

বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াৎ এ তানজীন এবং এলআইসি অব বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অরূপ কুমার দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলালিংকের বিটুবি প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আবদুল্লাহ ফাইজ, এন্টারপ্রাইজ বিজনেসের হেড অব অ্যাকুইজিশন গাজী রাফি আহমেদ শামস, করপোরেট গ্রুপ ম্যানেজার মো. মুরাদ উল হাসান, এন্টারপ্রাইজ বিজনেসের করপোরেট অ্যাকাউন্ট ম্যানেজার মো. শাহেদুজ্জামান, এলআইসি অব বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার অভিজিৎ ভট্টাচার্য ও প্রতিষ্ঠানটির চিফ ফিন্যান্সিয়াল অফিসার অজয় কুমার বাইহুত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি