করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮০৩

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮০৩
চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে আরো ৮১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর রোববার (৯ ফেব্রুয়ারি) দেশটিতে মৃতের সংখ্যা ৮০৩-এ পৌঁছেছে। এই সংখ্যা ২০০২-২০০৩ সালে অ্যাকুইট রেসপিরেটরি সিন্ড্রোম (সার্স) ভাইরাসে মৃতের বৈশিক সংখ্যাকে অতিক্রম করেছে। সার্স ভাইরাসে সেসময় ৭৭৪ জনের মৃত্যু এবং ৮ হাজার ৯৮ জন আক্রান্ত হয়েছিল।

হুবেই-এর স্বাস্থ্য কমিশন প্রতিদিনের আপডেটে আরো ২ হাজার ১৪৭ জন রোগী আক্রান্তের খবর নিশ্চিত করেছে। মধ্যাঞ্চলীয় প্রদেশটিতে গত ডিসেম্বর মাসে এ ভাইরাস ছড়ায়। চীনের চতুর্দিকে এখন আক্রান্ত রোগীর সংখ্য ৩৬ হাজার ৬৯০ জন নিশ্চিত হওয়া গেছে।

নতুন এই ভাইরাস গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি বন্য প্রাণী বিক্রির বাজার থেকে সাড়া দেশে ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার বলেছে , চীনে প্রতিদিনের আপডেটে মৃতের সংখ্যা জানানো হচ্ছে, তবে অতি দ্রুত জানানোর ব্যপারে সতর্ক থাকতে হবে।

মার্কিন দূতাবাস জানিয়েছে, উহানে ৬০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নাগরিক বৃহস্পতিবার মারা যান। তার শরীরে এ ভাইরাস ধরা পড়ে।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৬০ বছর বয়সী এক জাপানী নাগরিক উহানে মৃত্যুবরণ করেছেন, তিনি ভাইরাস আক্রান্ত ছিলেন বলে মনে করা হচ্ছে।

চীনের মূলভূখন্ডের বাইরে, শুধুমাত্র ফিলিপাইনে এক চীনের নাগরিক এবং হংকং-এ ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। সূত্র : বাসস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না