টাঙ্গাইলে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন

টাঙ্গাইলে এনআরবিসি ব্যাংকের শাখা উদ্বোধন
পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা বেসরকারি এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের টাঙ্গাইল শাখার যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার (৯ ডিসেম্বর) শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত ছিলেন স্পন্সর ও এনআরবিসি ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। অতিথি হিসেবে ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র মো. জামিলুর রহমান মিরন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর বিক্রম আবদুস সবুর খান। অনুষ্ঠানে ব্যাংকের শাখার ব্যবস্থাপক মো. দিলদার হোসেনসহ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নতুন এই শাখায় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সভাপতি এস এম পারভেজ তমাল বলেন,এনআরবিসি ব্যাংক দেশের সকল উন্নয়নমূলক কাজের সাথে থাকতে চায়। তিনি বলেন, এই শাখার মাধ্যমে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ী ও লুঙ্গিসহ তাঁতশিল্পের উদ্যোক্তাদের এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এগিয়ে নিতে অর্থায়ন করা হবে। ইতোমধ্যে করোনা দুর্যোগের এই সময়ে শুধু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নয়, দেশের কৃষকদের পাশেও দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংক সব সময় সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা দিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের ৩১৯ টি উপশাখা রয়েছে এর মধ্যে ২৭৪ টি সারাদেশের ভূমি রেজিস্ট্রেশন অফিসে। ব্যাংকের শাখার সংখ্যা এখন ৭৯ টি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি