ডিএসইতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সিদ্দিকুর রহমান

ডিএসইতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত সিদ্দিকুর রহমান
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট এবং স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। ঢাকা স্টক এক্সচেন্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ২৪ ডিসেম্বর নির্বাচনের জন্য আগ্রহী প্রার্থীদের ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ ছিল। তবে এই সময়ে শুধুমাত্র মোঃ সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। যাতে করে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আগামি ২৪ ডিসেম্বর ভোট গ্রহনের দরকার পড়বে না।

আনুষ্ঠানিকভাবে ডিএসইর ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো: আব্দুস সামাদ।

সিদ্দিকুর রহমান বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) এর সাবেক সভাপতি৷ বিজিএমই’র সভাপতি হওয়ার আগে তিনি বিজিএমইএ’র ২০১০-২০১১ মেয়াদে সহ সভাপতি (অর্থ) এবং ২০১২-২০১৩ মেয়াদে দ্বিতীয় সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন