ওয়ান ব্যাংকের ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

ওয়ান ব্যাংকের ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেড ১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জোয়ারদার ইস্রাইল হোসেন এই ১৫টি আউটলেটের উদ্বোধন করেন।
বুধবার (৯ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এছাড়া এ অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, ইভিপি ও হেড অব এমএফএস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ, ব্যবস্থাপক আগ্রাবাদ শাখা রিটন বরুয়া, অন্যান্য শাখার কর্মকর্তারা, এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিকরা এবং অন্যান্য স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওয়ান ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, তহবিল স্থানান্তর, বিএফটিএন, রেমিটেন্স সংগ্রহ, হিসাব বিবরণী, ইউটিলিটি বিল প্রদান,ইনস্যুরেন্স প্রিমিয়াম সংগ্রহ, কিস্তি প্রদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম করতে পারবে।নতুন ১৫টিসহ এখন সারা দেশে ওয়ান ব্যাংকের ৫১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি