হেফাজতে ইসলামের মহাসচিব আইসিইউতে

হেফাজতে ইসলামের মহাসচিব আইসিইউতে
হেফাজতে ইসলামের মহাসচিব, বেফাকের সহসভাপতি ও আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান, নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্টের কারণে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

হেফাজতে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমিন বলেন, “শ্বাসকষ্ট হওয়ায় ১ ডিসেম্বর তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

“বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।” তবে কাসেমীর করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে বলে জানিয়েছেন আতাউল্লাহ।

তিনি বলেন, ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা-পরিচালক নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। এছাড়া তার পরিবারও দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে নূর হোসাইন কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস