দাওরায়ে হাদিসের পরীক্ষার ফল প্রকাশ

দাওরায়ে হাদিসের পরীক্ষার ফল প্রকাশ
কওমি শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৭২.৬৫ শতাংশ।

শনিবার (১৯ ডিসেম্বর) ফল ঘোষণা করেন আল-হাইআতুল উলয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান।

এর আগে এদিন আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় ১৪৪১ হিজরি/২০২০ খ্রিস্টাব্দের চূড়ান্ত পরীক্ষার ফল অনুমোদন দেওয়া হয়।

জাতীয় সংসদের ২০১৮ সনের ৪৮ নম্বর আইনে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান দেওয়া হয়।

এবার মোট পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ৩৪২ জন। উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৩৮০ জন এবং ছাত্রী চার হাজার ৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০ আর ছাত্রী ৫৭.২১ শতাংশ। মুমতায (স্টার মার্ক) পেয়েছেন ৯৩৩ জন ছাত্র এবং ৫৬ জন ছাত্রী। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ৫০০ জন ছাত্র আর ৭৭১ জন ছাত্রী। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন চার হাজার ৮৯১ জন ছাত্র, দুই হাজার ২৮১ জন ছাত্রী এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছেন দুই হাজার ৫৬ জন ছাত্র আর এক হাজার ৭৪৪ জন ছাত্রী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি