Ortho Songbad আর্কাইভ

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে স্পন্সর ইবিএল

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে স্পন্সর ইবিএল
আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন- ২০২১ এর প্লাটিনাম স্পন্সর হিসেবে সহযোগিতা করবে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ আর্মি ঢাকায় এই আন্তর্জাতিক মেগা ইভেন্টের আয়োজন করবে।

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান মো. মঈন উদ্দীন, এনডিসি, পিএসসি, জি-এর কাছে স্পন্সরশিপের চেক হস্তান্তর করেন।

আলী রেজা ইফতেখার এ প্রসঙ্গে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। এই মেগা ইভেন্টটি জাতির পিতার প্রতি শ্রদ্ধার্ঘ্যস্বরুপ, যিনি নিজেই ছিলেন একজন বড় ক্রীড়ানুরাগী।

ম্যারাথনের গ্র্যান্ড ফিনালে মোট ১০০ জন পেশাদার দৌড়বিদ অংশ নিবেন, যাদের প্রায় ৪০ জনই আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দৌড়বিদ হিসেবে স্বনামধন্য। ডিজিটাল ম্যারাথন ছাড়াও এই মেগা ইভেন্টে ১০০ জন বাংলাদেশি ক্রীড়াবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে হাফ-ম্যারাথন।

মুল সাইট থেকে

পুজিবাজার