ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং ট্যাপ চালু

ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং ট্যাপ চালু
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) চালু করেছে ট্রাস্ট ব্যাংক। বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ট্রাস্ট ব্যাংকের এই ডিজিটাল প্ল্যাটফর্মের সেবাটি উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ট্রাস্ট ব্যাংকের এই সেবার আওতায় গ্রাহকরা অর্থ জমা ও লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ, বীমার কিস্তি, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি জমা দেওয়া, রেমিট্যান্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং সকল মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন। ট্যাপের বিশেষত্ব হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন গ্রাহকরা। একমাত্র এই সেবাটির মাধ্যমে ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগ সংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর অ্যাডজুডেন্ট জেনারেল মো. এনায়েত উল্যাহ, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মো. মেজবাউল হক, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফারুক মঈন উদ্দিন আহমেদ এবং ট্রাস্বট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের ভারপ্রাপ্ত সিইও দেওয়ান নাজমুল হাসান বক্তব্য রাখেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি