সাফার নতুন প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার

সাফার নতুন প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার
সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন এ কে এম দেলোয়ার হোসেন। তিনি আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান কাউন্সিল সদস্য।

শুক্রবার (১ জানুয়ারি) থেকে তিনি দায়িত্ব পালন করবেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাফা।

এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একজন ফেলো সদস্য। তিনি ২০০৪ এবং ২০১৩ সালে আইসিএমএবির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে প্রথমবার আইসিএমএবির কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে পরবর্তী প্রতিটি কাউন্সিলেই তিনি নির্বাচিত হয়েছেন।

২০০৪ সালে কনফেডারেশন অব এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাকাউন্ট্যান্টসের (কাপা) বোর্ড সদস্য এবং স্ট্র্যাটেজিক কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ‘এ কে এম দেলোয়ার হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর প্রিন্সিপাল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি অগ্রণী ব্যাংক ইকুইটি ইনভেস্টমেন্টস লিমিটেডের (অগ্রণী ব্যাংকের একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) সরকার মনোনীত পরিচালক। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ফাইন্যান্স কমিটি, ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি বাংলাদেশের পরিচালক। তিনি ওয়াসো ইঞ্জিনিয়ারস অ্যান্ড কনসালট্যান্টস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং ‘কনকোপ’-এর সেক্রেটারি জেনারেল।

এ কে এম দেলোয়ার হোসেন দেশের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে (বিএসএফআইসি) ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ডিরেক্টর (ফিন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুই মেয়াদে রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সদস্য ছিলেন।

এছাড়াও তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, খুলনা শিপইয়ার্ড ও নারায়ণগঞ্জ ডকইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ ডিজেলপ্ল্যান্ট লিমিটেড, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি