ব্র্যাক ব্যাংকের মানব সম্পদ প্রধান আখতারউদ্দিন মাহমুদ

ব্র্যাক ব্যাংকের মানব সম্পদ প্রধান আখতারউদ্দিন মাহমুদ
ব্র্যাক ব্যাংকের নতুন হেড অফ এইচআর নিযুক্ত হলেন আখতারউদ্দিন মাহমুদ।

ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে মাহমুদ আইডিএলসি ফিন্যান্স লিমিটেডে চার বছর গ্রুপ হেড অফ হিউম্যান রিসোর্সেস হিসেবে কর্মরত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, আমি মনেকরি আগামী বছরগুলোতে ব্র্যাক ব্যাংকের গতিশীল ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্য প্রয়োজনীয় কৌশলগত পরিবর্তন পরিচালনায় মাহমুদ গুরূত্বপূর্ণ অবদান রাখবেন।

দেশি-বিদেশি বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও বিভিন্ন বৃহৎ শিল্পখাতে ৩৩ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন মাহমুদ। ১৯৮৭ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করে কর্মজীবন শুরু করেন মাহমুদ। এরপর তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং নেসলে বাংলাদেশের হয়েও কাজ করেছেন। ভারতের গুড়গাঁওয়ে অবস্থিত নেসলের আঞ্চলিক প্রধান কার্যালয়ে মাহমুদ নেসলে সাউথ এশিয়ার হেড অফ লার্ণিং অ্যান্ড ট্রেনিং হিসেবেও কর্মরত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি