নতুন ই-কমার্স আলেশামার্টের যাত্রা শুরু

নতুন ই-কমার্স আলেশামার্টের যাত্রা শুরু
দেশে আলেশামার্ট নামে নতুন ই-কমার্স প্লাটফর্ম যাত্রা করেছে, যা দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের একটি অঙ্গ সংস্থা। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে আলেশামার্টের কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্টরা জানান, আলেশামার্ট নতুন প্রজন্মের ই-কমার্স সাইট, যা ভোক্তাদের চাহিদা পূরণ করতে দারুণ কিছু উদ্ভাবনী ও কাস্টমাইজড সেবা নিয়ে এসেছে।

আলেশামার্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশের ই-কমার্স খাতে আলেশামার্ট যাত্রা শুরু করায় আমি আনন্দিত। দেশের ই-কমার্স শিল্প দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আলেশামার্ট অনলাইন ক্রেতাদের পছন্দসই চাহিদা মেটাবে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানে আলেশামার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার বলেন, বাংলাদেশে বিশ্বস্ত ও মানসম্পন্ন ই-কমার্স সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আলেশামার্টকে পরিচয় করিয়ে দেয়া আমাদের অপরিসীম আনন্দের বিষয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি