শেয়ারবাজারের সবচেয়ে বড় পেইডআপের দুই কোম্পানি হল্টেড

শেয়ারবাজারের সবচেয়ে বড় পেইডআপের দুই কোম্পানি হল্টেড
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৫ জানুয়ারি) শেয়ারবাজারে তালিকাভুক্ত সবচেয়ে বড় পেইডআপের ২ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। আজ লেনদেন চলাকালীন সময় কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা শূণ্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ টাকা ৯০ পয়সা।আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৯.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৫০ টাকা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে।

গতকাল সোমবার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮ টাকা ২০ পয়সা।আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন