Ortho Songbad আর্কাইভ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চালু করল ‘এমটিবি অঙ্গনা’ সেবা

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চালু করল ‘এমটিবি অঙ্গনা’ সেবা
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সম্প্রতি নারীদের জন্য ব্যাংকিং সেগমেন্ট ‘এমটিবি অঙ্গনা’ সেবা চালু করেছে।

সম্প্রতি এমটিবির চেয়ারম্যান মো. হেদায়েত উল্লাহ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এমটিবির প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় নারীদের জন্য এই বিশেষ ব্যাংকিং সল্যুশন্স আনুষ্ঠানিকভাবে চালু করেন। সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এমটিবি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফারজানাহ্ চৌধুরী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. শাফকাত হোসেন, কোম্পানি সেক্রেটারি মালিক মুনতাসির রেজা, হেড অব কার্ড বিজনেস মো. আবু বকর সিদ্দিক, হেড অব বিজনেস মো. তৌফিকুল আলম চৌধুরী, ইউনিট হেড, উইমেন ব্যাংকিং ডিপার্টমেন্ট, রশীদ রেজওয়ানা এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান প্রমুখ।

মুল সাইট থেকে

পুজিবাজার