নিকুঞ্জে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ কার্যক্রম শুরু

নিকুঞ্জে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ কার্যক্রম শুরু
পুঁজিবাজারের তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ডিএসইর নিকুঞ্জ টাওয়ারে কার্যক্রম শুরু করেছে। সোমবার এই কার্যক্রমের উদ্বোধন করেন সিজিআইএ বাংলাদেশের প্রতিনিধি ও প্রাইম ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নুরুল আলম।

ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলামসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন শাখার বিষয়ে ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইসলাম বলেন,পুঁজিবাজারের বিনিয়োগকারীদের দোরগোড়ায় পৌঁছাতে চায়। সেই জন্য দিন দিন প্রতিষ্ঠানটির কলবর বাড়ানো হচ্ছে। এর আগে ইসলামী ব্যাংক সিকিউরিটিজের প্রধান কার্যালয় ছাড়া বাণিজ্যিক রাজাধানী চট্টগ্রামে কার্যক্রম শুরু করেছে।

তিনি আরও বলেন,এর বাহিরে ৬৩ দিলকুশায় ও ১৬১টি মতিঝিলে এক্সটেনশন অফিসের মাধ্যমে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সেবা দিয়ে আসছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি