আকাশেই ভেঙে পড়ল ভারতের মিগ-২১ যুদ্ধবিমান
ভারতের বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়েছে দেশটির রাজস্থানের সুরাটগড়ে। গতকাল মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির গণমাধ্যম জানিয়েছে, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি। বিমানটির পাইলট অক্ষত অবস্থায় রয়েছে।
জানা গেছে, প্রশিক্ষণের জন্য এই যুদ্ধবিমানটি ওড়ানো হচ্ছিল। দুর্ঘটনাটি ঘটেছে কী কারণে তা জানতে তদন্ত শুরু হয়েছে।