সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে আইনি

সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে আইনি
আগামী ১৬ জানুয়ারি থেকে সারা দেশে সকল স্কুল, কলেজ খুলে দিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।সোমবার(১১ জানুয়ারি) শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী।

গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম রেজিস্ট্রি ডাকযোগে সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, করোনার কারণে ২০২০ সালের ২৫ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ পর্যন্ত ১১ বার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব পড়ছে। শিক্ষার্থীরা এ সময়ে বাইরে ঘোরাঘুরি করছে, টিভি দেখে সময় ব্যয় করছে।

এছাড়া মোবাইল ব্যবহারের মাধ্যমে খারাপ অভ্যাস গড়ে উঠছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তাই আগামী ১৬ জানুয়ারির পর আর কালবিলম্ব না করে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। নয় তো শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো