ব্রিটিশ হাই কমিশনারের ইস্টার্ণ ব্যাংকের কার্যালয় পরিদর্শন

ব্রিটিশ হাই কমিশনারের ইস্টার্ণ ব্যাংকের কার্যালয় পরিদর্শন
বাংলাদেশে যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ১০ জানুয়ারি রাজধানীর গুলশানে অবস্থিত ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) প্রধান কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনে তার সঙ্গে ছিলেন দূতাবাসের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপ-প্রধান খালিদ মুস্তাফিজ।

ব্রিটিশ হাই কমিশনার ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

ইফতেখার রাষ্ট্রদূতকে ইস্টার্ণ ব্যাংকের সার্বিক কার্যক্রম, দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে করোনা মহামারিকালে ব্যাংকটির ভূমিকা সম্পর্কে অবহিত করেন। বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ইবিএল যে সহায়ক ভূমিকা পালন করছে তাও তিনি তুলে ধরেন।

হাই কমিশনার বাংলাদেশের ব্যাংকিং খাত, বিনিয়োগ পরিবেশ ও সুযোগ সম্পর্কে জানতে চান। তিনি জানান যে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে বাণিজ্য আরও উন্নয়নের সুযোগ খতিয়ে দেখছে। বাংলাদেশের আর্থিক, স্বাস্থ্যসেবা ও শিক্ষাখাতে ব্রিটিশ বিনিয়োগের ভাল সুযোগ রয়েছে বলে তিনি মত ব্যক্ত করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানির পর যুক্তরাজ্য বাংলাদেশি রপ্তানি পন্যের অন্যতম বৃহত্তম বাজার।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাহিন, রিটেইল ও এসএমই ব্যাংকিং বিভাগ প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং কম্যুনিকেশন্স ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি