স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে রাশিয়ার বঙ্গবন্ধু পরিষদ

স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে রাশিয়ার বঙ্গবন্ধু পরিষদ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে রাশিয়ার বঙ্গবন্ধু পরিষদ। বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার সভাপতি ও এনআরবিসি ব্যাংকের পরিচালক রফিকুল ইসলাম মিয়া আরজুর সভাপতিত্বে ভার্চ্যুয়াল এই অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক ও এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

সোমবার ( ১১ জানুয়ারি) এনআরবিসি ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যুক্ত ছিলেন একুশে পদক প্রাপ্ত লেখক, গবেষক ও বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী। এছাড়া পরিষদের অন্যান্য সদস্যরাও যুক্ত ছিলেন।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং তার কর্ম ও জীবনের ওপর আলোচনা করা হয়।

এসময় বাংলাদেশ ছাত্রলীগের একটি দল দেশাত্ববধক গান পরিবেশন করেন। অংশগ্রহণকারী সবাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে অঙ্গীকার করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি