Ortho Songbad আর্কাইভ

ফের বিসিআই’র পরিচালক হলেন যশোদা জীবন দেবনাথ

ফের বিসিআই’র পরিচালক হলেন যশোদা জীবন দেবনাথ
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক নির্বাচিত হয়েছেন ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি। বিসিসিআই এর বোর্ডে তাঁকে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসাবে নির্বাচিত করে। এর আগেও তিনি বিসিসিআই’র পরিচালক ছিলেন।

একই সঙ্গে তিনি নতুন প্রজন্মের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এর উদ্যোক্তা পরিচালক এবং টেকনো মিডিয়া লিমিটেড, মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেড ও পে-ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও তিনি প্রোটেকশন ওয়ান প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ ও ধানমন্ডি ক্লাবের পরিচালক। একই সাথে রাজেন্দ্র ইকো রিসোর্টস, বাইব্রেন্ড সফটওয়্যার বিডি লিমিটেড, কার্ডস এন্ড পেমেন্ট সল্যুশনস লিমিটেডসহ প্রতিষ্ঠা করেছেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান।

ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে পড়াশুনা করেছেন এবং পিএইচডি সম্পন্ন করেন আমেরিকার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে।

মুল সাইট থেকে

পুজিবাজার