মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ভবনে ‘সাতমসজিদ রোড শাখা’ স্থানান্তর

মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ভবনে ‘সাতমসজিদ রোড শাখা’ স্থানান্তর
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘সাতমসজিদ রোড শাখা’ ব্যাংকের নিজস্ব ভবন এমবিএল সেন্টারে স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করেছে। রোববার (১৭ জানুয়ারি) থেকে নতুন ভবনে কার্যক্রম শুরু হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ঠিকানায় সাতমসজিদ রোড শাখার কার্যক্রম উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা।

আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, ইফাদ অটোজ এর এক্সিকিউটিভ ডিরেক্টর আবির বকশি এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ কামাল জুবেরী।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম বলেন, মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ভবনে সাতমসজিদ রোড শাখার কার্যক্রম শুরু করায় মার্কেন্টাইল ব্যাংক পরিবার গর্বিত ও আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, সুপরিসর এ শাখার গ্রাহকরা সর্বাধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি ও সাতমসজিদ রোড শাখাপ্রধান মো. মনিয়ার রহমান ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাতমসজিদ রোড শাখার নতুন ঠিকানা – এমবিএল সেন্টার, হোল্ডিং নং ৮২/এ (নতুন), রোড-৮/এ (নতুন), ওয়ার্ড-১৫, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি