ওয়ালটনে যোগ দিলেন অভিনেতা আজিজুল হাকিম

ওয়ালটনে যোগ দিলেন অভিনেতা আজিজুল হাকিম
ওয়ালটনে যোগ দিলেন স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম। তিনি বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন। নতুন দায়িত্ব পালনের জন‌্য ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ আজিজুল হাকিম।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে আজিজুল হাকিমকে বরণ করে নেওয়া হয়। তাকে স্বাগত জানান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু ও হুমায়ূন কবীর, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, মোহাম্মদ রায়হান, সিরাজুল ইসলাম, ফিরোজ আলম, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর রবিউল আলম ভুঁইয়া ও নিয়ামুল হক, অপারেটিভ ডিরেক্টর কাজী জাহিদ হাসান প্রমুখ।

উল্লেখ্য, ওয়ালটনের সঙ্গে সরাসরি এবং শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত আছেন দেশের একঝাঁক তারকা। তাদের মধ্যে অন্যতম জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা এবং চিত্রনায়ক আমিন খান। জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, মিসেস বাংলাদেশ মুনজারিন মাহবুব অবণীসহ ওয়ালটনের সঙ্গে অনেক তারকা দীর্ঘদিন যুক্ত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি