বাগদাদে বোমা হামলায় নিহত ২৩

বাগদাদে বোমা হামলায় নিহত ২৩
ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী জোড়া বোমা হামলায় ২৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫০ জন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে একটি খোলাবাজারে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজওয়ায়ি জানিয়েছেন, তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকায় পুরাতন কাপড়ের বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।

ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম আত্মঘাতী হামলাকারী দ্রুত বাজারে প্রবেশ করে এবং জানায় সে অসুস্থ। এতে লোকজন তার আশেপাশে জড়ো হয়। এসময় সে বোমার বিস্ফোরণ ঘটায়। লোকজন যখন হতাহতদের কাছে ছুটে যায় তখন দ্বিতীয় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষনিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাধারণত সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ ধরনের হামলাগুলো চালিয়ে থাকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না