করোনার টিকা নিলেন জাতিসংঘ মহাসচিব
করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ দফতরের ওয়েবসাইটে দেওয়া এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতর থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত ব্রোনেক্সে অ্যাডলাই ই. স্টিভানসন হাইস্কুলে টিকা নেন।
জাতিসংঘ প্রধান টুইট বার্তায় জানান, তিনি টিকা নিতে পেরে ভাগ্যবান এবং কৃতজ্ঞ। তিনি সমতার ভিত্তিতে প্রত্যেকের জন্য ভ্যাকসিন সহজলভ্য করা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
টুইট বার্তায় জাতিসংঘ প্রধান লিখেছেন, ‘এই মহামারি কবল থেকে আমরা কেউ নিরাপদ না যতক্ষণ না আমরা সকলে নিরাপদ।’