চট্টগ্রাম টেস্টেই শতভাগ ফিট সাকিবকে পাওয়ার প্রত্যাশা

চট্টগ্রাম টেস্টেই শতভাগ ফিট সাকিবকে পাওয়ার প্রত্যাশা
চোট পাওয়া সাকিব আল হাসান শতভাগ ফিট নন। তবে পুনর্বাসনে যথেষ্ট নিবেদন দেখাচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। তার ব্যাটিং, বোলিংয়েও নেই অস্বস্তি। ফিটনেস নিয়েই যত ভাবনা। কোচ রাসেল ডমিঙ্গোর বিশ্বাস, সাকিবকে নিয়ে মাঠে নামতে পারবে বাংলাদেশ। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

চট্টগ্রামের এ মাঠেই ২৫ জানুয়ারি হয়েছিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিরিজে সিরিজ সেরা হলেও ওই ম্যাচ শেষ করতে পারেননি সাকিব। নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে সাকিবের। এরপর মাঠ থেকে উঠে যান। প্রথমে ২৪ ঘণ্টা ও পরে আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। স্ক্যান রিপোর্টে কিছু ধরা না পড়ায় একদিনের বিরতি নিয়ে সাকিব ফেরেন ২২ গজে।

প্রথম দিন সতর্ক হয়ে হালকা অনুশীলন করেছেন। দ্বিতীয় দিন জোর দিয়েছেন। সোমবার পুরোদমে সাকিব অনুশীলন করেছেন। শুরুতে ফিজিও জুলিয়ান কেলাফতের সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করার পর সেন্টার উইকেটে বোলিং করেন তামিম ইকবাল ও সাদমান ইসলামকে। এরপর ব্যাট-প্যাড নিয়ে নেটে যান। সেখানে কিছু সময় কাটানোর পর সেন্টার উইকেটে চনমনে সাকিবকে ব্যাটিংয়ে দেখা যায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো