টিকা পেতে নিবন্ধন করেছেন ২০ হাজার মানুষ

টিকা পেতে নিবন্ধন করেছেন ২০ হাজার মানুষ
করোনা টিকা পেতে এ পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ নিবন্ধন করেছেন জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশিদ আলম বলেছেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছে। এখন পর্যন্ত বিশ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদের সহায়তা করবেন, মাঠ স্বাস্থ্যকর্মীরা।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিক্যাল কলেজের পরিচালকদের সাথে অনলাইন সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
আরও পড়ুন➥ দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু



জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য কর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর বলে উল্লেখ করে তিনি বলেন, টিকা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।


উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রথম করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে এ টিকা দেয়া শুরু হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা