মিডল্যান্ড ব্যাংক ও ফ্লোরেন্স গ্রুপের মধ্যে চুক্তি

মিডল্যান্ড ব্যাংক ও ফ্লোরেন্স গ্রুপের মধ্যে চুক্তি
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ও ফ্লোরেন্স গ্রুপের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. জাভেদ তারেক খান ও ফ্লোরেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লেফটেনেন্ট কমান্ডার (অব.) জোয়ার্দার মোহাম্মদ হোসনে কামার আলম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ফ্লোরেন্স গ্রুপ দেশব্যাপী তাদের দৈনন্দিন ব্যবসায়িক ব্যাংকিং ও নগদ লেনদেন কার্যক্রম পরিচালনার জন্য মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম) অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন, ইউনিট-২ এর রিলেশনশিপ ম্যানেজার মো. ওয়ালিউল্লাহ, করপোরেট লাইবিলিটি ইউনিটের রিলেশনশিপ ম্যানেজার প্রশান্ত কুমার সাহা প্রমুখ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি