Ortho Songbad আর্কাইভ

বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন কারাগারে

বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন কারাগারে
নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা একটি মামলায় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন সালাউদ্দিন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সালাউদ্দিন আহমেদের আইনজীবী আব্দুল রাজ্জাক জানান, ওয়ারি থানার এক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সালাউদ্দিন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২টায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ-১১-২২৪৯ নম্বরের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করা হয়। ২০১৫ সালের ১২ আগস্ট ওয়ারি থানার এসআই শাহআলম বিএনপি নেতা সালাহউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সালাহউদ্দিন এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। তিনি ছিলেন চার্জশিটভুক্ত ২৪ নম্বর আসামি। মামলা নম্বর (১৪-১-২০১৫)।

মুল সাইট থেকে

পুজিবাজার