Ortho Songbad আর্কাইভ

স্টার সিনেপ্লেক্স ও সায়মান বিচ রিসোর্টে ব্র্যাক ব্যাংক কার্ডে ছাড়

স্টার সিনেপ্লেক্স ও সায়মান বিচ রিসোর্টে ব্র্যাক ব্যাংক কার্ডে ছাড়
ব্র্যাক ব্যাংকের ভিসা ক্রেডিট কার্ডের গ্রাহকরা ফেব্রুয়ারি মাস জুড়ে স্টার সিনেপ্লেক্স ও কক্সবাজারের সায়মান বিচ রিসোর্টে বিশেষ ছাড় পাবেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) এ লক্ষ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেড শো-মোশন লিমিটেড (স্টার সিনেপ্লেক্স) ও সায়মান বিচ রিসোর্ট লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অফ রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং শো-মোশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান (রুহেল) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা ফেব্রুয়ারি মাসে ভিসা ক্রেডিট কার্ড ব্যবহার করে স্টার সিনেপ্লেক্সের তিনটি আউটলেটে মুভি টিকিটে ৫০ শতাংশ ক্যাশব্যাক এবং কক্সবাজারের সায়মান বিচ রিসোর্টে খাবারে ১০ শতাংশ ছাড় সহ হোটেল রুম ও ব্যাংকোয়েট হলে ৪০ শতাংশ ছাড় পাবেন।

মুল সাইট থেকে

পুজিবাজার