ফের জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে যুক্তরাষ্ট্র

ফের জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে যুক্তরাষ্ট্র
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ সংস্থাটি থেকে গত তিন বছর আগে বের হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনে ২০১৮ সালে সংস্থাটি ত্যাগ করেছিল।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জানিয়েছেন, সোমবার যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক হিসেবে জেনেভাভিত্তিক কাউন্সিলে পুনরায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

২০০৬ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মূলনীতির আলোকে পরিচালিত হয় এই কাউন্সিল। জেনেভাভিত্তিক এই কাউন্সিলের লক্ষ্য বিশ্বজুড়ে মানবাধিকার সমুন্নত ও সুরক্ষা।

ট্রাম্প সরকারের একাধিক কর্মকর্তা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ‘চরম ইসরাইলবিরোধী’ বলে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন।

বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মানবাধিকার কাউন্সিলে ফিরে আসার বিষয়ে বলেন, আমরা জানি যে কাউন্সিল বিশ্বব্যাপী অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ফোরাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সংস্থাটির সঙ্গে যুক্ত থেকে নিশ্চিত করতে চাই এটি যেন সেই যোগ্যতার প্রমাণ দিতে পারে। সূত্র রয়টার্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না