সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় এ ঘটনা ঘটে।ৎ

এ ঘটনায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আজ দুপুর ২টার সময় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন ভাটেরা এলাকা অতিক্রমকালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। আড়াই টারদিকে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শেষ হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। তবে বিকাল ৩টা পর্যন্ত কুলাউড়া স্টেশনে কোন ট্রেন আটকা পড়েনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট