Ortho Songbad আর্কাইভ

আবারও সৌদির বিমানবন্দরে হামলা

আবারও সৌদির বিমানবন্দরে হামলা
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আবাহ বিমানবন্দরে হামলা চালিয়েছে। তবে সৌদি জোট দাবি করছে- এ হামলা ব্যর্থ করা হয়েছে।

মঙ্গলবার সৌদির বাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়াহ-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।

হামলায় কোনো হতাহত হয়নি বলে সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানি জেনারেলদের পরিকল্পনায় হুতিরা বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে।

এতে বলা হয়, বিমান বন্দরে সবকিছু স্বাভাবিকভাবে চলছে। বিমানবন্দর ও ফ্লাইট সচল রয়েছে।

এর আগে গত সপ্তাহে আবাহ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে বিমানবন্দরে থাকা একটি বেসামরিক বিমানে আগুনও লেগে যায়।

মুল সাইট থেকে

পুজিবাজার