অবশেষে হল ছাড়লেন জাবি শিক্ষার্থীরা

অবশেষে হল ছাড়লেন জাবি শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অমান্য করে আবাসিক হলে অবস্থানের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত হল ত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে আন্দোলন স্থগিতের পর রাতে হল ছেড়েছেন তারা। পরে সব হলেই ফের তালা দিয়েছে প্রশাসন।

এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য সব বিভাগ ও ইনস্টিটিউটের সব ধরনের পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের আল বিরুনীসহ চারটি হলের গেটে তালা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সিলগালা করা হয় আরো চারটি হল।

এর আগে শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য হলে হলে যান প্রাধ্যক্ষসহ হলসংশ্লিষ্ট শিক্ষকরা। রাত ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ হল ছেড়ে চলে যান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি