ইব্রাহিম খালেদের মৃত্যুতে বঙ্গবন্ধু পরিষদের শোক
প্রখ্যাত অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং বিশিষ্ট বুদ্ধিজীবী খোন্দকার ইব্রাহীম খালেদ এর মুত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ডা. এস এ মালেক।
এক শোক বার্তায় তিনি বলেন, খোন্দকার ইব্রাহীম খালেদ এর মৃত্যুতে জাতি একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ও দক্ষ ব্যাংকারকে হারালো। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন সৎ, অমায়িক ও আদর্শবান মানুষ। ন্যায় ও নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। জাতি চিরদিন তার অবদান ও কর্মময় জীবনকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। বহুগুণে গুণান্বিত এই প্রতিভাধর মানুষটি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করেছেন।
ডা. এস এ মালেক তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাজ্ঞাপন করেন।