Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংকের শ্যামবাজার উপশাখা উদ্বোধন

ইসলামী ব্যাংকের শ্যামবাজার উপশাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সদরঘাট শাখার অধীনে শ্যামবাজার উপশাখা উদ্বোধন করা হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ উপশাখা উদ্বোধন করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সাউথ জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সদরঘাট শাখাপ্রধান বি. এম. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জব্বার তালুকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ এস এম রুহুল আমিন।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার