আতালান্টার বিপক্ষে জিতলো জিনেদিন জিদানের শিষ্যরা

আতালান্টার বিপক্ষে জিতলো জিনেদিন জিদানের শিষ্যরা
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে আতালান্টার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ১০ জনের ইতালির দলটির বিপক্ষে কষ্টে জিতেছে জিনেদিন জিদানের শিষ্যরা। হারিয়েছে ১-০ গোলে।

আতালান্টার মাঠে শুরুতেই সুবিধা পায় রিয়াল। ১৭ মিনিটের মাথায় আতালান্টার রেমো ফ্রেউলার লাল কার্ড দেখে ফিরে গেলে ১০ জনের দলে পরিণত হয় ইতালির ক্লাবটি। মূলত গোল করতে যাওয়া ফারল্যান্ড মেন্ডিকে ফেলে দেওয়ায় তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

তবে ১০ জনের বিপক্ষেও প্রথমার্ধে জালের নাগাল পায়নি রিয়াল। প্রথমার্ধে অন টার্গেটে মাত্র একটি শট নিতে পেরেছিল স্প্যানিশ ক্লাবটি। এমনকি দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিট পর্যন্ত দশজন নিয়েই রিয়ালকে আটকে রাখে ইতালির ক্লাবটি। তবে ৮৬ মিনিটে জয়সূচক কাঙ্খিত গোলটি করেন রিয়ালের ফারল্যান্ড মেন্ডি। তার গোলে শেষ পর্যন্ত রেকর্ড ১৩ বারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন রিয়াল জয় পায়।

অবশ্য ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি রিয়ালের হাই প্রোফাইল বেশ কয়েকজন খেলোয়াড়। সেই তালিকায় আছেন করিম বেনজেমা, ইডেন হ্যাজার্ড ও রদ্রিগোর মতো খেলোয়াড়রা। তাদের ছাড়াও রিয়াল যে ইতালি থেকে ১-০ গোলে এগিয়ে থেকে ফিরেছে সেটাই স্বস্তির বিষয়। ফিরতি লেগে ঘরের মাঠে কোনোক্রমে হার এড়াতে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে লস ব্লাঙ্কোসদের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো