জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৪ মে থেকে সংশোধিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ সময়সূচি প্রকাশ করা হয়।

এরআগে সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভের চেষ্টাকালে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সকাল সাড়ে ১০ টার দিকে শিক্ষার্থীরা চলমান পরীক্ষা নেওয়ার দাবিতে শাহাবাগ মোড়ে বিক্ষোভ করতে এলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বলেন, তারা কে কোথা থেকে এসেছে, কেন এসেছে এগুলো জেনে তাদের ছেড়ে দেওয়া হবে।

আটক শিক্ষার্থীরা হলেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থী কাউসার আহমেদ, হাসান আল মাহদী, শাহ দিদার, সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী আল আমিন মিনা, সাগর, খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সজল মিয়া, হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের মিরাজুল ইসলাম। বাকি তিন জনের নামপরিচয় জানা যায়নি।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। আন্দোলনের ফলে চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্তসাপেক্ষে নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি