কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে বন্দবেড় ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক হলেন, ৩নং বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর গ্রামের মমিন চানের ছেলে দুর্জয় হোসাইন (১৮)।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত দুর্জয় হোসাইন মোটরসাইকেল করে সকালে রৌমারী বাজারের দিকে যাওয়ার সময় প্রাক্তন ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে ট্রাক্টরটি জব্দ করে।