বান্দরবানে হাতির আক্রমণে নারীর মৃত্যু

বান্দরবানে হাতির আক্রমণে নারীর মৃত্যু
বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বী গরুরলোড়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত নারী হলেন, উপজেলার গরুরলোড়াপাড়ার বাসিন্দা মো. নুরুল আলমের স্ত্রী হাজেরা বেগম (৪৬)। তিনি পেশায় একজন রাবার শ্রমিক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিদিনের মতো বুধবার সকাল ৭টার দিকে হাজেরা বেগম বাড়ির পাশে মোস্তফা রাবার বাগানে কাজ করতে যাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতির দল স্থানীয় ফারুকের খামার বাড়ি ভাঙচুর ও কৃষক আমির আলীর ফসল নষ্ট করে।

আজিজনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, ‘এখনো হাতিগুলো এলাকায় অবস্থান করায় স্থানীয়রা আতঙ্কে আছেন। যে কোনো মুহূর্তে তাণ্ডব চালিয়ে জান ও মালের ক্ষতিসাধন করতে পারে।’

লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার জানান, হাতির আক্রমণে নিহত হাজেরা বেগমের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট