Ortho Songbad আর্কাইভ

করোনায় আক্রান্ত ঢাবি উপ-উপাচার্য মাকসুদ কামাল

করোনায় আক্রান্ত ঢাবি উপ-উপাচার্য মাকসুদ কামাল
করোনা ভাইরাসের টিকা নেয়ার এক মাস পর কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শুক্রবার (১২ মার্চ) বিকালে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি আমি করোনার ভ্যাকসিন নিয়েছিলাম। গতকাল (১১ মার্চ) টেস্ট করানোর পর আমার রেজাল্ট পজিটিভ আসে। এখন বিশ্ববিদ্যালয়ের বাসায় কোয়ারেন্টাইনে আছি।’

তিনি আরও বলেন, কয়েকদিন আগে আমার কয়েকবার কাশি হয়েছিল। এছাড়া আমার আর কোনো সমস্যা ছিল না। আর আমার সঙ্গে থাকা দু’জন শিক্ষকের কয়েকদিন আগে করোনা পজিটিভ এসেছিল। তারপর আমি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল করোনা ভাইরাসের টিকা নিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার তার করোনা পজিটিভ ধরা পরে।

মুল সাইট থেকে

পুজিবাজার