ভিসিবিহীন জাতীয় বিশ্ববিদ্যালয়

ভিসিবিহীন জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনো নিয়মিত উপাচার্য (ভিসি) নেই। গত ৪ মার্চ সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ শেষ কর্মদিবস ছিল। এরপর এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে সেখানে কাউকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়নি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কোন প্রশাসনিক ব্যক্তি কিংবা শিক্ষককে দেওয়া হয়নি ভারপ্রাপ্তের দায়িত্বও।

ফলে গত ৯ দিন ধরে সর্বোচ্চ এ পদের শূন্যতায় অভিভাবকহীন হয়ে পড়েছে দেশের প্রায় আড়াই হাজার কলেজের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়টি। দ্রুত কাউকে উপাচার্যের দায়িত্ব দেওয়া না হলে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, উপাচার্যের শূন্যতায় এখন পর্যন্ত কোন সমস্যা হচ্ছেনা। প্রশাসনিক কাজ চালিয়ে নিয়ে যাচ্ছি। তারপরও উপাচার্য পদের শূন্যতা থাকার জটিলতা ভবিষ্যৎ কিংবা কিছুদিনের মধ্যে তৈরি হতে পারে। তবে এখন পর্যন্ত কাজ চালিয়ে যেত খুব একটা প্রতিবন্ধকতা হচ্ছে তা না। এটার সমাধানতো লাগবে।

তিনি আরও বলেন, আমরা ব্ঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে পরীক্ষা নেওয়া- এসব বিষয় নিয়ে আমরা নিয়মিত বৈঠক করে আলাপ-আলোচনা করছি। কিন্তু ফিন্যান্সিয়ালসহ কিছু বিষয়ে উপাচার্যের অনুমোদন লাগে। আশা করছি, শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নিলে শূন্যতাটি পূরণ হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি