ওয়ালটনে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবসায়ীদের সম্মেলন

ওয়ালটনে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবসায়ীদের সম্মেলন
ওয়ালটন কারখানায় অনুষ্ঠিত হয়েছে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবসায়ীদের সম্মেলন। শনিবার (১৩ মার্চ) সকালে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে শুরু হয় দুই দিনব্যাপী ওই সম্মেলন।

সম্মেলনের প্রথম দিন সারা দেশের ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ৫ শতাধিক ডিস্ট্রিবিউটর অংশ নিয়েছেন। সম্মেলনের দ্বিতীয় দিন রোববার ওয়ালটন গ্রুপের সেইফ ব্র্যান্ডের ৪ শতাধিক ডিস্ট্রিবিউটর যোগ দেবেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, হুমায়ূন কবীর ও আলমগীর আলম সরকার, ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, ফিরোজ আলম ও আমিন খান, সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মোহসিন আলী মোল্লা প্রমুখ।

এর আগে সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলেট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ব্যবসায়ীরা ওয়ালটন কারখানায় আসতে থাকেন। তাদের আগমনে কারখানায় উৎসমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্মেলন উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও ফুল দিয়ে কারখানায় বিভিন্ন স্থাপনা সাজানো হয়।

ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ব্যবসায়ীরা ওয়ালটনের অত্যাধুনিক কারখানা পরিদর্শন করেন। সে সময় তারা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ সমৃদ্ধ ওয়ালটন ফ্যান, সুইচ-সকেট, এলইডি লাইট, ক্যাবল, হার্ডওয়্যার ইত্যাদি পণ্যের উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি