Ortho Songbad আর্কাইভ

জনতা ব্যাংক ঢাকা দক্ষিণের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংক ঢাকা দক্ষিণের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
জনতা ব্যাংক লিমিটেডের ঢাকা দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ। এসময় তিনি বলেন, আমানত সংগ্রহ, শ্রেণীকৃত ঋণ আদায়, নিয়মিতকরণ, অবলোপন ঋণ আদায়, আমদানী রপ্তানী বৃদ্ধি, বৈদেশিক রেমিট্যান্স আহরণ, চলমান মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি,নতুন উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের অগ্রধিকার ভিত্তিতে ঋণ বিতরণসহ ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে আমাদের সবার একযোগে কাজ করতে হবে।

ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের জিএম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিএমডি মোঃ জসীম উদ্দিন, মোঃ আব্দুল জব্বার ও সিএফও এ কে এম শরীয়ত উল্ল্যাহ।

মুল সাইট থেকে

পুজিবাজার