Ortho Songbad আর্কাইভ

চট্টগ্রামে ইউনিয়ন ইন্স্যুরেন্সের কার্যালয় উদ্বোধন

চট্টগ্রামে ইউনিয়ন ইন্স্যুরেন্সের কার্যালয় উদ্বোধন
চট্টগ্রামে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে চট্টগ্রামের আগ্রাবাদের একটি বহুতল ভবনের নিজস্ব ফ্লোরে এ কার্যালয় চালু করা হয়। এ সময় ফিতা ও কেক কেটে কার্যালয়ের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মোজাফফর হোসেন পল্টু বলেন, বর্তমানে বিমা সেক্টরে অভাবনীয় শৃঙ্খলা ফিরে এসেছে। কোম্পানিটি সেবা ও দাবি পরিশোধে ঈর্ষণীয় অবস্থানে পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান আজিজুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন কোম্পানির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হাসমত আলী ও পরিচালক আলহাজ নূরুদ্দিন আহমেদ।

বক্তারা জানান, দেশের ৪৬টি বিমা কোম্পানির মধ্যে ১২তম স্থান থেকে প্রথম সাতটির মধ্যে পৌঁছেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স।

মুল সাইট থেকে

পুজিবাজার