বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।

বুধবার (১৭ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রূপালী ব্যাংকের পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. এবনুজ জাহান, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, মো. মজিবর রহমান, সঞ্চিয়া বিনতে আলী, গোলাম মর্তূজা, ওয়াহিদা বেগম, মো. শওকত আলী খান, আবুল খায়ের, ইয়াছমিন বেগম, ইকবাল হোসেন খাঁ, সকল ডিজিএম, এজিএমসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ’র সেক্রেটারি মো. মহিউদ্দিনের নেতৃত্বে রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রূপালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, এক্সিকিউটিভ ফোরামও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি