Ortho Songbad আর্কাইভ

ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার

ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার
হবিগঞ্জের বাহুবলে একটি ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে একটি ঘর থেকে সকালে মা ও মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

মুল সাইট থেকে

পুজিবাজার